March 6, 2026, 4:13 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মাদক বিক্রির সময় মহানগর গোয়েন্দা পুলিশ (আরএমপি) হাতেনাতে গ্রেফতার করেছে থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাইকে। বুধবার রাতে নগরীর লক্ষীপুর মোড় থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতারকৃত পরিতোষ ঘোষ মহানগরীর বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষের আপন ভাই। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মিডিয়া উইং সূত্রে জানা যায়, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে পুলিশ রাজপাড়া থানার লক্ষীপুর মোড়ে অভিযান পরিচালনা করে পরিতোষ ঘোষকে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত পরিতোষ নগরীর কুমারপাড়া এলাকার জিতেন্দ্রনাথ ওরফে ভবানী ঘোষের পুত্র। তার সহোদর একই এলাকার বাসিন্দা শ্যামল কুমার ঘোষ বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ভাইয়ের রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে পরিতোষ মাদক ব্যবসা করে আসছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।

এর আগে বুধবার রাত পৌনে ১০ টায় বোয়ালিয়া থানার হেতেমখাঁ এলাকায় পৃথক অভিযানে আরও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নাজমুল ইসলাম ও মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.