March 6, 2026, 4:40 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
শিবগঞ্জে দুই বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে দুই বীরমুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকাষা ইউনিয়নের চৌকা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন ও দাইপুখুরিয়া ইউনিয়নের চাকলা গ্রামের বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বীরমুক্তিযোদ্ধা ইসমাইল হোসেনের নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় খড়িয়াল গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এর আগে বুধবার বিকেল তিনটার দিকে মারা যান তিনি। এদিকে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চাকলা মাদ্রাসা মাঠে বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর নামাজে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় চাকলা গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানাযায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এসএম নুরুল কাদির সৈকত ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.