March 6, 2026, 4:13 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে “স্মাট বাংলাদেশ গড়ি,ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা মিনি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেরা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম।উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুনের সঞ্চালনায় আলোচনা আরোও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা সাইফুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ দৌলা সহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, সাধারণ ভোক্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও সকল শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.