March 6, 2026, 4:29 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নগরীতে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার কর।

গ্রেপ্তারকৃতরা হলেন মাসাদুল (৪৪) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকার মৃত আলমের ছেলে, মো: নাঈম হোসেন (২৭) একই এলাকার মিলনের ছেলে,  তারেক (২৮) একই এলাকার মৃত আফসারের ছেলে, রাব্বি হোসেন (২৫) একই এলাকার বাদশার ছেলে,  রাজা (২২) একই এলাকার মো: আজিবরের ছেলে, মো: লিটন (২৫) একই এলাকার আজিজুলের ছেলে ও আ: খালেক (৫০) দামকুড়া থানার মুরারীপুর এলাকার মৃত আসিরের ছেলে।

নগর পুলিশ জানায় , গতকাল রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হকের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ১২ টায় পশ্চিম বালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.