March 6, 2026, 1:13 am

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
নগরীতে পুলিশের অভিযানে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নগরীতে পুলিশের অভিযানে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামি মো: মোখলেসুর রহমান রঞ্জু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজারের মো: মিজানুর হরমানের ছেলে।  সে নিউ আড়ং সুজ দোকানের প্রোপাইটর।

নগর পুলিশ জানায়,  মোখলেসুর রহমান রঞ্জুর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোখলেসুর রহমান আত্মগোপনে থেকে নগরীর কাটাখালী বাজারে ব্যবসা করছে।

এমন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে  দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে মোখলেসুর রহমানকে কাটাখালী বাজার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.