February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীর চারঘাটে বাবার হাতে ছেলে খুন

রাজশাহীর চারঘাটে বাবার হাতে ছেলে খুন

চারঘাট

রাজশাহীর চারঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবার হাতে ছেলে খুন হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ঝিকড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের নাম জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি চারঘাট উপজেলার সদরা ইউনিয়নের ঝিকড়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আব্দুল কুদ্দুসের দুইটি স্ত্রী। নিহত জাহাঙ্গীর আলম বড় স্ত্রীর ছেলে।

চারঘাট থানার ওসি আব্দুল লতিফ জানান, আব্দুল কুদ্দুস দ্বিতীয় স্ত্রীর ছেলে-মেয়েদের নামে জমিজমা লিখে দিলে প্রথম স্ত্রীর ছেলের সাথে বিরোধ সৃষ্টি হয়। এরই সূত্র ধরে মঙ্গলবার সকালে পাট ক্ষেতে বাবা আব্দুল কুদ্দুস ও ছেলে জাহাঙ্গীরের মধ্যে বাকবিতন্ড শুরু হয়। এর এক পর্যায়ে পাট কাটা হাসুয়া দিয়ে ছেলেকে আঘাত করে আব্দুল কুদ্দুস। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর।

ওসি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.