March 5, 2026, 11:29 pm

News Headline :
​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি
রাজশাহীতে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর শাহমখদুম থানা পুলিশ বড়বনগ্রাম চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর আসামীর নাম  হৃদয় ওরফে সোহেল। তিনি  রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া রেন্টুর ছেলে।

জানা যায়,  সোহেলের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় দায়ের করা একটি মামলায় ৬ বছরের সাজা দেয় আদালত। সাজা ঘোষণার পর গ্রেপ্তার এড়াতে সোহেল পলাতক ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানা পুলিশ জানতে সোহেল তার বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে সোহেলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.