March 7, 2026, 5:46 pm

News Headline :
রাজশাহী পলিটেকনিক স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল প্রতিদিনের কাগজের সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাইকোর্টে রুল ​রামেক ছাত্রদলের গণ-ইফতার: সহস্রাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে সম্প্রীতির মিলনমেলা রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন
রাজশাহীতে সুপারির আড়ালে গাঁজা পাচার, আটক ১

রাজশাহীতে সুপারির আড়ালে গাঁজা পাচার, আটক ১

নাহিদ ইসলাম,নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ট্রাকে করে সুপারির আড়ালে পাচারের সময় ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা পুলিশ।

শনিবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটককৃত ব্যক্তির নাম মো. মোস্তাক। তিনি কুড়িগ্রাম জেলা কাচাকাটা থানার মোল্লাপাড়ার মাহাআলমের ছেলে।

সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শনিবার সকালে কুড়িগ্রাম নাগেশ্বরী সীমান্ত থেকে সুপারি ভর্তি মিনি ট্রাকে করে বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীতে গাঁজা আনা হচ্ছে।

এরপর পুঠিয়ার শিবপুর বাজারে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা। সকালে ট্রাকটি সেখানে পৌঁছালে তল্লাশি করে ৩৫ বস্তা সুপারির আড়ালে পলিথিনের বস্তায় স্কচটেপ দ্বারা মোড়ানো ১৩ টি পোটলায় ৬৫ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মো. মোস্তাককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মোস্তাক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান জিল্লুর রহমান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.