February 23, 2026, 5:11 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় ভর্তি হলেন দীঘি

অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতায় ভর্তি হলেন দীঘি

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর স্টামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে ৩.৭৫ (এ মাইনাস) পেয়ে পাস করেন। এবার অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে ভর্তি হলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই তথ্যটি জানান। বিশ্ববিদ্যালয়ের ভর্তির খবর জানার পর শুভাকাঙ্ক্ষীরা এ নায়িকাকে শুভেচ্ছা জানান।

এ প্রসঙ্গে দীঘি গণমাধ্যমে বলেন, ‘অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করি। তাই আমার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। তাই ভর্তি হয়েছি। আমার জন্য প্রার্থনা করবেন।’

প্রসঙ্গত, গত বছর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন দীঘি।ইতোমধ্যে তার অভিনীত ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমা দুটি মুক্তি পেয়েছে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তেও দেখা যাবে তাকে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.