March 5, 2026, 10:05 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নগরীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ চারজন আটক

নগরীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ চারজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কর্ণহার ও শাহমখদুম থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে। ১৮০ গ্রাম গাঁজাসহ তিন ও শাহমখদুম থানা পুলিশ সোয়া ৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার করে। গতকাল শুক্রবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ।

নগরীর কর্ণহার থানা পুলিশের অভিযানে আটককৃতরা হলো- মোহাম্মদ মোস্তফা আলম (৪২), মিলন (৪০) ও মোহাম্মদ রায়হান আলী (৩০)। মোস্তফা জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পিংনা গ্রামের মৃত আজগর আলীর  ছেলে, মিলন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বারুইপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও রায়হান একই এলাকার মৃত সোবহানের ছেলে।

শাহমখদুম থানা পুলিশের অভিযানে আটককৃতরা হলো- ইয়াসিন আলী তুফান। তফান রাজশাহী নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়ার মো: আব্দুল সোবহানের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় নগরীর কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে  পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কর্ণহার থানাধীন বারুইপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে কর্ণহার থানা পুলিশেরদল রাত পৌনে ১০ টায় বারুইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এর আগে  শাহমখদুম থানা পুলিশের একটি দল বিকেল ৩ টায় শাহমখদুম থানাধীন  উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে  ইয়াসিন আলী তুফানকে সোয়া ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার ও শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.