February 24, 2026, 12:09 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে সালিশে মনক্ষুণ্ণ হয়ে আত্মহত্যা করলেন যুবক

রাজশাহীতে সালিশে মনক্ষুণ্ণ হয়ে আত্মহত্যা করলেন যুবক

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে ওয়ার্ড কাউন্সিলরের করা সালিশে মনক্ষুণ্ণ হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন ইয়ামিন (২৩) নামের এক যুবক। ইয়ামিন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন বসুয়া এলাকার জনৈক বাবুর ছেলে।

পরিবারের দেয়া তথ্য মতে, সম্প্রতি ইয়ামিন একটি মেয়েকে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন। এ নিয়ে ইয়ামিনের সঙ্গে মারামারি হয় একটি পক্ষের। বৃহস্পতিবার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষকে নিয়ে সালিশে বসেন। পরিবারের দাবি আনার সেই সালিশে পক্ষপাতিত্ব করেন। আর সেই সালিশে মনক্ষুণ্ণ হয়েই ইয়ামিন আত্মহত্যা করেন।

রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর জানান, লাশের সুরতহাল দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইয়ামিন আত্মহত্যা করেছেন।

ময়না তদন্তের প্রতিবেদন এবং পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কাউন্সিলরের বিরুদ্ধে পরিবারের অভিযোগ প্রসঙ্গে ওসি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.