March 5, 2026, 5:08 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন।

বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি,  চাপাইনবাবগঞ্জ-২(ভোলাহাট-গোমস্তাপুর) আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী এমপি,সংরক্ষিত আসনের সংসদ সদস্য কোহেলী কুদ্দুস মুক্তি, বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সাধারণ সম্পাদক খোন্দকার আবুল কাসেম প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর ও পাবনার বিভিন্ন সরকারি উর্ধতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বৃহত্তর রাজশাহী সমিতি, ঢাকার সদস্যবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.