March 5, 2026, 3:50 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারী আটক

চারঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদক কারবারীকে আটক  করেছে র‌্যাব-৫ এর একটি দল। শনিবার দিবাগত রাতে এ অভিযান চালায় র‌্যাব। অভিযানে ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়েছে। আটককৃতরা হলেন, চারঘাট উপজেলার -মৌগাছীগ্রামের রফিকুল ইসলাম (৬০), দামকুড়া এলাকার মাইনুল (৩৪), বগুড়ার সোনাতলা এলাকার সাজ্জাদ হোসেন মুকুল (৫৭), বেলপুকুর এলাকার আব্বাস আলী (৩০) ও বানেশ্বর এলাকার তুহিন (২৫)। আটককৃতদের চারঘাট থানায় সোপর্দ করে এমটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল শনিরবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট উপজেলার মৌগাছী এলাকার মাদক ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৫ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১শ’ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.