March 5, 2026, 5:27 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, জিডি নেয়নি পুলিশ

রাজশাহীতে দুই কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ, জিডি নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক: হাইকোর্টের আদেশ অবমান করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। এই বিষয়টি থানায় অবহিত করতে গেলে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ বিষয়টি সাধারণ ডায়েরি হিসেবে নিতে অপারগতা প্রকাশ করেন বলে জানান ভূক্তভূগি।

রাজশাহীর মুশরইল এলাকায় কৃষি জমি অধিগ্রহনের বিরুদ্ধে হাইকোর্ট গত ১৩ ফেব্রুয়ারি একটি স্থগিতাদেশ দেন। ভূক্তভূগি সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল আরেফিন বলেন, গত শনিবার সকাল ১০ টার দিকে হাইকোর্টের স্থগিতাদেশ থাকা ওই জমিতে থাকা গাছ ও অন্যান্য স্থাপনা পরিমাপ করতে যান পবা উপজেলা বন কর্মকর্তা আব্দুল মান্নান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের স্টেট অফিসের সহকারি সাইদুল ইসলাম। এ সময় তাদেরকে হাইকোর্টের স্থগিতাদেশের বিষয়ে জানালে এবং এই মাপযোগ থেকে বিরত থাকতে বলা হয়। পরে বিষয়টি চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরি হিসেবে নথিভূক্ত করার জন্য গেলে অফিসার ইনচার্জ বিষয়টি নথিভূক্ত করতে অপারগতা প্রকাশ করেন।

এ বিষয়ে বন কর্মকর্তা আব্দুল মান্নান এবং স্টেট সহকারি সাইদুল ইসলাম বলেন তারা জেলা প্রশাসনের একটি চিঠির ভিত্তিতে ওই পরিদর্শনে যান। যখন তারা হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে পারেন তখন তারা সেখান থেকে চলে আসেন।

জিডি না নেয়ার বিষয়ে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম বলেন, বিষয়টি অধিগ্রহন সংক্রান্ত। যারা এই কাজে গেছিলেন তারা অফিসিয়াল কাজে সেখানে যান। সেকারনে জিডিটি গ্রহণ করা হয় নি। তাকে অনলাইনে জিডি করতে পরামর্শ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.