March 5, 2026, 3:52 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের যাত্রা শুরু

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটের (আরটিজেইউ) যাত্রা শুরু।আজ বুধবার দুপুরে রাজশাহীর টেলিভিশন সাংবাদিকদের নিয়ে নগরীর কাদিরগঞ্জ এলাকায় একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে একুশে টিভির রাজশাহী প্রতিনিধি বদরুল হাসান লিটনকে আহ্বায়ক, ৭১ টিভির মেহেদী হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং মাই টিভির রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তুকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, সময় টিভির রাজশাহী ব্যুরো প্রধান সাইফুর রহমান রকি, নাগরিক টিভির রাজশাহী ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, বাংলা টিভির রাজশাহী প্রতিনিধি বিজয় ঘোষ, একাত্তর টিভির ক্যামেরা পার্সন মেহেদী হাসান, সময় টিভির রাজশাহী প্রতিনিধি শাহীন আলম ও আব্দুস সালাম, একুশে টিভির ক্যামেরা পার্সন হাসান আল মাবিন, দীপ্ত টিভির ক্যামেরা পার্সন রফিকুল ইসলাম, আরটিভির রাজশাহী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রকি, বিটিভির ক্যামেরা পার্সন শাহরিয়ার শেখ সুমন, নাগরিক টিভির রাজশাহী প্রতিনিধি শিরিন সুলতানা কেয়া, ক্যামেরা পার্সন মখলেছুর রহমান, বাংলা টিভির রাজশাহী ক্যামেরা পার্সন অজয় ঘোষ, এটিএন বাংলার রাজশাহী ক্যামেরা পার্সন ওয়াহিদ মুরাদ উপস্থিতিত ছিলেন।

এছাড়াও এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন, দ্বীপ্ত টিভির রাজশাহী প্রতিনিধি ইউ আদনান, ইনডিপেন্ডেন্ট টিভির রাজশাহী প্রতিনিধি রাশেল মোস্তাফিজ, ক্যামরা পার্সন জাফর ইকবাল লিটন ও সময় টিভির রাজশাহী ক্যামেরা পার্সন হাবিবুর রহমান পাপ্পু।

সভায় রাজশাহীতে টেলিভিশনে কর্মরত সকল সাংবাদিকদের পেশাগত মানোনয়ন এবং তাদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংগঠনটি কাজ করবে সিদ্ধান্ত গৃহীত হয়।এর জন্য সগংঠনের বাইরে থাকা অন্য সাংবাদিকদেরও এ কমিটিতে পর্যায়ক্রমে অন্তর্ভূক্তি করা হবে।সে লক্ষ্যেও কাজ করবে এ সংগঠনটি।

এছাড়াও নবগঠিত আরটিজেইউ’র যে সকল সদস্য রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে সদস্য হিসেবে আছেন সেখান থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।সেটি আজ থেকে কার্যকর হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.