March 5, 2026, 2:21 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী শাখার উদ্যোগে ইফতার

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী শাখার উদ্যোগে ইফতার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা রাজশাহী শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রাজশাহী শিশু একাডেমী মিলনয়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বেতার শিল্পী সংস্থা রাজশাহী শাখার সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ারুল ইসলাম বকুল , এটিএন বাংলার সাংবাদিক সুজা উদ্দিন ছোটন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির সদস্য সচিব ও মাই টিভির সাংবাদিক শাহরিয়ার অন্তু, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক লেডলি মোহন মৈত্র , সহ-সভাপতি কাবেরী সরকার, সহ-সভাপতি তহিদুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পাল অলি ও সহ ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের নেতৃবৃন্দ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানুষের মন জয় করাই হলো সফলতা। সেই সফলতাকে কাজে লাগাতে সৃজনশীল মনোভাবের মাধ্যমে সাংস্কৃতিক চর্চা আরো গণমুখী করতে হবে বলে অভিমত প্রকাশ করে। নেতৃবৃন্দ, রাজশাহীর সাংস্কৃতিক পরিধি আরো বিকশিত করতে সরকারি ও বেসরকারি সহযোগিতা অপরিহার্য বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.