March 5, 2026, 12:34 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

নগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম খানকা নওদাপাড়া বাস টার্মিনাল এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর  শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন,শোয়ান নাহিদ (১৯) ও মেহেদী হাসান জয় (১৯)। শোয়ান রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ার মো: জালাল উদ্দিনের ছেলে ও মেহেদী হাসান জয় একই এলাকার মো: মাজদার আলীর ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৫ টায় শাহমখদুম থানা পুলিশের একটি দল  বড়বনগ্রাম খানকামোড়ে নওদাপাড়া বাস টার্মিনাল হতে ভদ্রাগামী রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী করছিলো। তল্লাশীর সময় শোয়ান মোটরসাইকেল নিয়ে আসতে দেখে তার গতিবিধি সন্দেহজনক হলে মোটরসাইকেলটি থামার সংকেত দেয়। সংকেত পেয়ে আসামি রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে তারা জানায় সহযোগী মেহেদী হাসান জয় মিলে গত ২২ মার্চ রাজশাহী জেলার দুর্গাপুর থানার কেওড়াতলা থেকে মোটরসাইকেলটি চুরি করে ব্যবহার করছিলো। শোয়ানের দেওয়া তথ্যমতে শুক্রবার সকাল ৯ টায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে অপর আসামি জয়কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.