March 5, 2026, 12:35 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোর গ্যাংয়ের সদস্যরা হলো রহিদুল ইসলাম (২০), রবিন (১৯), নাসির (১৯), রকি আহমেদ শিমুল (১৯) ও ফারহান আরাফাত (১৯)।  রহিদুল ইসলাম রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে, রবিন চন্দ্রিমা থানার ছোনবনগ্রামের রিপনের ছেলে, নাসির আসাম কলোনীর মৃত জলিলের ছেলে, রকি শাহমখদুম থানার পবা নতুনপাড়ার মৃত সাত্তারের ছেলে ও আরাফাত চন্দ্রিমা থানার আসাম কলোনী রবের মোড়ের দেলোয়ারের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগ রাতে শাহমখদুম থানা পুলিশের একটি দল থানা এলাকায় ডিউটি করছিলো।  তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাহমখদুম থানাধীন পবা নতুনপাড়া আরডিএ মাঠের সামনে গত ২৭ অক্টোবর  আরাফাত ও তার বন্ধু সাব্বিরকে অপহরণ করে মারপিট করার ঘটনার সঙ্গে জড়িতরা বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে নগরীর শাহমখদুম থানা পুলিশের ওই দল রাত পৌনে ৯ টায় বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকায় অভিযান  চালিয়ে রহিদুল ইসলাম, রবিন ও নাসিরকে গ্রেপ্তার করে।

অভিযানে রকি আহমেদ শিমুল ও ফারহান আরাফাতকে গ্রেপ্তার করা হয়।   তারা গত ১ মার্চ শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে দোকানদার নূর জামানকে মারপিটের ঘটনার সঙ্গে জড়িত ছিল।

গ্রেপ্তারকৃত আসামিদের  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.