March 5, 2026, 12:45 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
আরইউজে’র উদ্যোগে চেক বিতরণ ও ইফতার মাহফিল

আরইউজে’র উদ্যোগে চেক বিতরণ ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে বরাদ্দকৃত আর্থিক সহায়তার চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) বিকালে ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জমান লিটন। এসময় তিনি বরাদ্দকৃত সাড়ে ৬ লাখ টাকার আর্থিক অনুদানের চেক আরইউজে’র ১১ জন সদস্যের মাঝে বিতরণ করেন।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা। এসময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিক রাশেদ রিপন, আরইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আপনারা যারা সাংবাদিক তারা সমাজের দর্পন। আপনারা সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরে দুর্নীতির লাগাম টেনে ধরেন। এটি আসলে গণমাধ্যমের স্বাধীনতা। আবার কিছু সাংবাদিক আছে যারা কোনভাবে একটি গণমাধ্যমের কার্ড গলায় ঝুলিয়ে হলুদ সাংবাদিকতা করছে। এদের থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।’

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.