March 5, 2026, 9:40 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বাঁশপুকুরিয়া এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরএমপির বেলপুকুর থানা পুলিশের একটি দল গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম সাইফুল ইসলাম (২৯)। রাজশাহী জেলার চারঘাট থানার মোক্তারপুর এলাকার মো: রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার  রাত ১০ টায় বেলপুকুর থানা পুলিশের একটি টিম বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বেলপুকুর থানার বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবে।

এমন সংবাদের ভিত্তিতে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল রাত সোয়া ১০ টায় বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে চেকপোস্ট স্থাপন করে। এসময় তাঁরা সন্দেহজনক মোটর সাইকেলটি আসতে দেখে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে পালানোর সময় আসামি সাইফুলকে মোটর সাইকেলসহ গ্রেপ্তার করে। এসময় আসামির কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, উক্ত গাঁজা বিক্রয়ের জন্য তার কাছে রেখেছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.