March 5, 2026, 5:21 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজন গ্রেপ্তার

রাজশাহীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর একটি দল। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নগরীর কাটাখালী থানার কিসমত কুখন্ডী এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলো- মোহনপুর এলাকার মেছের আলীর ছেলে ইনছার আলী (৪২), পবার ঘোলহাড়িয়া গ্রামের কোরবান আলীর ছেলে মতিউর রহমান (৩২), মোহনপুরের বাবলু সরকারের ছেলে রায়হান সরকার (২৬) ও কিসমত কুখন্ডী এলাকার আরিফ আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬)।

বুধবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে কাটাখালী থানার কিসমতকুখন্ডী এলাকার মাসুদ রানা নামের এক ব্যক্তির বাড়ির পাশে কতিপয় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীরা মাদকদ্রব্য সেবন এবং বিক্রি করছে। এমন সংবাদ পেয়ে র‌্যাবের ওই দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘেরাও করে ৪ জনকে গ্রেপ্তাার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরো কয়েকজন পালিয়ে যায় বলেও জানায় র‌্যাব। এসময় সেখান থেকে গাঁজাসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
পরে গ্রেপ্তারকৃতদের কাটাখালি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.