March 4, 2026, 7:40 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখার উদ্যোগে এই খদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রোববার সকাল সাড়ে ৯ টায় মুসলিম এইড বাংলাদেশ বাঘা পৌরসভার বানিয়াপাড়া কার্যালয়ে অর্ধশতাধিক অসহায় ও দুস্থদের মাঝে সেমাই, চিনি, তেল, গুড়া দুধ আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুসলিম এইড বাংলাদেশ বাঘা শাখা ব্যবস্থাপক মোমিনুল ইসলাম। মাহবুব আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন বাঘা পৌর শাখা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম শফি, আকবর হোসেন, বানিয়াপাড়া জামে মসজিদের ঈমাম শরিয়ত উল্লাহ, আলহাজ্ব মহসিন আলী, শিক্ষক ও সাংবাদিক আসলাম হোসেন, মুসলিম এইড বাংলাদেশ বাঘা পোগ্রাম সুপারভাইজার মাহবুব আলম, আবু বকর সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.