February 23, 2026, 5:11 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
সমুদ্রযাত্রায় ভয়ংকর অভিজ্ঞতা, অসুস্থ টাইগাররা

সমুদ্রযাত্রায় ভয়ংকর অভিজ্ঞতা, অসুস্থ টাইগাররা

স্পোর্টস ডেস্ক: ফেরিতে ভয়ানক ক্লান্তিকর সমুদ্র যাত্রায় সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় পৌঁছেছেন টাইগাররা। আগামীকাল রাতে মাঠে গড়়াবে প্রথম টি-টোয়েন্টি। ক্রিকেটাররা তার আগে ফিট হয়ে উঠতে পারবেন কিনা সেটা নিয়েই দেখা দিয়েছে দুশ্চিন্তা।

সমুদ্রযাত্রা নিয়ে আগে থেকেই ভয় কাজ করছিল বাংলাদেশের ক্রিকেটারদের মাঝে। তারওপর ছিল পাঁচ ঘণ্টার সমুদ্র যাত্রা। অনেকে প্রথমবারের মতো এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেন। সাইক্লোনের কারণে সমুদ্রে ছয়-সাত ফুট ঢেউ তো আতঙ্ক ছড়িয়েছে তাদের মধ্যে। সব মিলিয়ে ভয়ানক এক অভিজ্ঞতা।

সমুদ্র যাত্রায় নতুনদের ভয় আর মোশন সিকনেস পেয়ে বসেছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম, উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান ও ম্যানেজার নাফিস ইকবাল। তাদের দেখে অন্যরাও দুশ্চিন্তায় পড়ে যান। শরিফুল তো করেন বমি। খুলে ফেলেন গায়ের টি-শার্ট। অস্বস্তি দেখা দেয় ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদের মাঝেও। অনেকে শুয়ে পড়েন ফেরির ডেকে।

আতঙ্কে এক ক্রিকেটার তো ফেলেন, ‘এখানে অসুস্থ হয়ে মরলে তো আমরা মরব, কারো তো কিছু হবে না।’ ক্যারিয়ারের সবচেয়ে বাজে সফরের অভিজ্ঞতা নিয়ে দলের একজন সিনিয়র ক্রিকেটার বলেন, ‘এত দেশ সফর করলাম, জীবনে এই অভিজ্ঞতা প্রথম। আমরা কেউই এতে অভ্যস্ত নই। এখন যদি ফেরিতেই কেউ মারাত্মক অসুস্থ হয়ে যায় তাহলে কী হবে, খেলা তো পরের কথা। আমার জীবনের সবচেয়ে বাজে সফর।’

 

 

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.