March 5, 2026, 1:25 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
পুঠিয়ায় ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

পুঠিয়ায় ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার পুঠিয়া থানার বানেশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুর ১ এ অভিযান চালায় রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: কালাম (৪২) এবং মো: হাসিবুল হাসান শান্ত (২৪)। কালাম রাজশাহী জেলার চারঘাট থানার তাতারপুর গ্রামের জালাল মন্ডলের পুত্র এবং মো: হাসিবুল হাসান শান্ত একই থানার চক মোক্তারপুর গ্রামের মো: শরিফুল ইসলামের পুত্র।

জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের একটি দল দুপুরে পুঠিয়া থানাধীন বানেশ্ব বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বানেশ্বর পূর্বপাড়া গ্রামস্থ জনৈক নাদিম বাবু এর আম বাগানের দক্ষিণ পাশে ইট বিছানো হেয়ারিং রাস্তার ওপর দুইজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ওসি ডিবি পুলিশের ওই দল অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে কালাম ও শান্তকে গ্রেপ্তার করে। পওে তাদের দেহ তল্লাশি করে ৫ বোতল ফেন্সিডিল এবং ২ নম্বর অভিযুক্ত মো: হাসিবুল হাসান শান্তর দেহ তল্লাশি করে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। তাদের রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.