March 4, 2026, 10:04 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীতে কাভার্ডভ্যান চাপায় বাইসাইকেল আরোহী নিহত

গোদাগাড়ীতে কাভার্ডভ্যান চাপায় বাইসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কাভার্ডভ্যান চাপায় একজন বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার সাড়ইলে এ দুর্ঘটনা ঘটে।

এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কাভার্ডভ্যানের চালককে আটক করে। নিহত বাইসাইকেল আরোহীর নাম আলিফ হোসেন (৩৫)।
তার বাবার নাম সাজিদ হোসেন। বাড়ি উপজেলার শেখপুর কুমরপুর।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৮টার দিকে আলিফ হোসেন বাইসাইকেলে চেপে রাজশাহীতে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে একটি কাভার্ডভ্যান আসছিল।
সাড়ইল এলাকায় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহীর মৃত্যু হয়।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে ওই কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ ঘটনায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.