March 4, 2026, 10:27 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

বাঘায় ফেন্সিডিলসহ এক মাদক কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর র‌্যাব-৫ এর সদস্যরা বাঘায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। আজ সোমবার সকালে বাঘার খানপুর নিচপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল উদ্ধার ও মাদক কারবারীকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তার মাদক কারবারীর নাম ফারুক হোসেন (২৮)। তিনি বাঘার খানপুর নিচপাড়া এলাকার বাগু মন্ডলের ছেলে। তিনি একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল জানতে পারে, বাঘা থানার খানপুর গ্রামের মাদক কারবারী ফারুক তার বাড়িতে মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রি করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যাবের ওই দল তার বাড়ি ঘেরাও করে। এসময় ফারুক পালানোর চেষ্টা করলে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।
পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ১২১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত ফারুককে বাঘা থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.