March 4, 2026, 8:59 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে হেরোইনসহ দুই কারবারি গ্রেফতার

রাজশাহীতে হেরোইনসহ দুই কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে তিন কেজি ৪০০ গ্রাম হেরোইনসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দিয়ার মানিকচক রাবনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন, রাবনপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সোলায়মান (২০) ও মৃত আব্দুর রশিদের ছেলে রুহুল আমিন (৪০)।

র‌্যাব-৫ এর অধিনায়ক মুনিম ফেরদৌসের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মাদক ব্যবসায়ী সোলায়মানের বসতবাড়ির চতুরদিক ঘেরাও কালে দুই ব্যক্তি বাড়ির গেট খুলে পালানোর সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। অপরজন দৌড়ে পালানোর সময় আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোলায়মানের রান্নাঘর সংলগ্ন ঘরে গোবরের লাকড়ির মধ্যে লুকিয়ে রাখা তিন কেজি ৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.