February 24, 2026, 2:52 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

রাজশাহীর আড়ানী রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শাহিন হোসেন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শাহিন হোসেন নাটোর সদরের আমহাটি এলাকার নাজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন হোসেন নিজ বাড়ি থেকে আড়ানীর দিকে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে তিনি আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তার মৃত্যু হয়।

এ বিষয়ে আড়ানী-পুঠিয়া সড়কের আড়ানী রেল ক্রসিংয়ের গেটম্যান লায়েব উদ্দিন জানান, একটি মালবাহী ট্রেন রাজশাহীর দিকে আসছে দেখে গেট নামিয়ে দেওয়া হয়। এর মধ্যে ট্রেনের অর্ধেক অংশ গেট পার হয়ে যায়। এসময় গেটে বাঁশ নামানো দেখেও মোটরসাইকেল আরোহী দূত গতিতে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গেটের তল দিয়ে এসে চলন্ত ট্রেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চূর্ণবিচূর্ণ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে মেডিকেলে ভর্তি করার পর তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.