February 24, 2026, 12:10 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
বগুড়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বগুড়ায় ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

বগুড়া

বগুড়ায় ট্রাকচাপায় বিকাশ চন্দ্র সরকার (৩৮) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।

রোববার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র কক্সবাজারে চতুর্থ আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপবিএন) কর্মরত ছিলেন। তিনি নওগাঁর বদলগাছি উপজেলার আধাইপুর গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, এএসআই বিকাশ চন্দ্র সরকার তার আগের কর্মস্থল চাঁপাইনবাবগঞ্জ জেলায় এক মামলায় সাক্ষী দিতে যান। এরপর আদালত থেকে তিনি বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। বগুড়া সদর থেকে অটোরিকশাতে ওঠেন তিনি। এরুলিয়া নামক স্থানে পৌঁছালে একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশ চন্দ্রকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেছে। এসএসআই বিকাশের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.