February 26, 2026, 4:24 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ ও বাঘাবাড়ি নামক ২টি স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহতরা হলেন, টেটিয়ারকান্দা এলাকার সেলিমের স্ত্রী নারগিছ খাতুন (৩৫) ও শেলাচাপড়ীর মৃত ভোলা প্রামাণিকের ছেলে আরশেদ প্রামাণিক (৬০)। আহতদের উদ্ধার করে বাঘাবাড়ী উত্তরবঙ্গ ট্যাংলরি সমবায় সমিতি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ১০ মে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের যুগ্নীদহ এলাকায় ট্রাকের সাথে অটোভ্যানের মুখোমুখী সংঘর্ষে অটোভ্যানের যাত্রী নারগিছ খাতুন ঘটনাস্থলেরই নিহত হয় এরপর অটোভ্যান চালক আহত হয়। এছাড়া, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বাঘাবাড়ী গ্যাস অফিস সংলগ্ন স্থানে মোটরসাইকেল-সিএনজি ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী আরশেদ প্রামণিক নিহত হয়।
শাহজাদপুর থানার এসআই সুমন সাঈদ ঘটানার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.