February 26, 2026, 4:23 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
করোতোয়া নদীতে গাড়াদহ ইউনিয়নের ভাসমান লাশ উদ্ধার

করোতোয়া নদীতে গাড়াদহ ইউনিয়নের ভাসমান লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার  গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদীর মাকরকোলা খেয়া ঘাট এলাকায় শাহজাহান প্রামানিক (৬০) এর ভাসমান লাশ উদ্ধার করেছে সিরাজগঞ্জ নৌ পুলিশ।

সরোজমিনে গিয়ে দেখা যায় গাড়াদহ ইউনিয়নের করোতোয়া নদীর মাকরখোলা খেয়া ঘাটে ভাসমান লাস্টটিকে দেখতে উৎসুক জনতা ভিড় ।

শনিবার (১১ মে) বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, ভাসমান লাশটির পরিচয় জানা যায় তিনি হলেন গাড়াদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাউসাগাড়ি গ্রামের শাজাহান প্রামানিক (৬০) পিতা মৃত ময়েজ প্রামানিক তিনি এক কন্যা সন্তানের জনক। শুক্রবার রাত আনুমানিক ১০টার পরে বাড়ি থেকে বের হয়ে দাড় টেনে নদী পার হওয়ার সময় দাড় ছিড়ে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন। আরো জানা যায় মৃত শাজাহান আলী মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

পরে ঘটনাস্থল অপরিদর্শন করেন শাহজাদপুর থানার পরিদর্শক মোঃ রঞ্জু মিয়া ও শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বার।

স্থানীয় ইউপি সদস্য মোঃ জুয়েল হক জানান শাহজাহান আলী ওরফে (শাজাহান পাগলা) গতকাল রাতে নৌকা পার হয়ে হওয়ার সময় দাড় ছিড়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে, এবং এ বিষয়ে তিনি আরো জানান এলাকাবাসীর কারো সঙ্গে তার কোন শত্রুতা ছিল না এমনকি মৃত শাজাহান প্রামানিক কিছুটা মানসিক রোগী ছিলেন। মৃত শাজাহান প্রামানিক অন্যের বাড়িতে কাজ করে এবং ভিক্ষা করে তার সংসার চলতো।

এ বিষয়ে সিরাজগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, লাশটি শাজাহান প্রামানিকের বলে সনাক্ত করেছেন এলাকাবাসী । এলাকাবাসীর অনুরোধে এবং কোন অভিযোগ না থাকার কারণে নিহতের স্বজনদের হাতে লাশটি হস্তান্তর করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.