March 4, 2026, 4:55 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
চারঘাটে বিশ্ব মা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা

চারঘাটে বিশ্ব মা দিবস উপলক্ষে সম্মাননা প্রদান ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: চারঘাটে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে স্বপ্ন জয়ী মাকে সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন।

এছাড়াও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নবনী দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওযারদ্দিন, বুধিরহাট কলেজের প্রভাষক মিঠু রানা, স্বপ্ন জয়ী মা ববি আগরওয়ালা, সাহারা বানু, জরিনা খাতুনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্বপ্ন জয়ী মা সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিশ্ব মা দিবসে তিনজন স্বপ্ন জয়ী মাকে ফুল দিয়ে বরণ, ক্রেস্ট ও বিশেষ পুরস্কার সম্মাননা প্রদান করেন ইউএনও সাইদা খানম।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.