March 4, 2026, 2:14 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচিতে কঠোর আরএমপি

‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচিতে কঠোর আরএমপি

নিজস্ব প্রতিবেদক: মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গত ১৫ মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৭-এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সারা দেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম আমলে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

এ পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরএমপি সদর দপ্তরের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, ওই নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী মহানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় জীবনহানী ও ক্ষয়-ক্ষতি রোধে সচেতনতা বাড়াতে ‘নো হেলমেট নো ফুয়েল’ কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচির পাশাপাশি আরএমপি ট্রাফিক বিভাগ ও সকল থানা ফাঁড়ি এবং ডিবি পুলিশ হেলমেট ছাড়া মোরটসাইকেল চালনো, মোটরসাইকেলে তিনজন আরোহন এবং বেপরোয়া বাইকারদের বিরুদ্ধে সম্মিলিত অভিযান পরিচালনা করছে বলে জানান।

তিনি বলেন, আরএমপির উদ্যোগে রাজশাহী মহানগরের ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ ফেস্টুন প্রদর্শন করা হচ্ছে।

পাম্প মালিক ও কর্মচারীদের আরএমপির পক্ষ থেকে হেলমেট ছাড়া জ্বালানি তেল না দেওয়ার জন্য নিদের্শনা দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল বাস্তবায়নে পাম্পের আশপাশে চেকপোস্ট স্থাপন করে আইন অমান্যকারীর বিরুদ্ধে জরিমানা আরোপ করছে আরএমপির ট্রাফিক বিভাগ।

গত তিন দিনে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালানোসহ অন্যান্য অপরাধে মোট ১৭৮টি যানবাহন মালিকের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।
এদিকে ট্রাফিক আইন প্রতিপালনসহ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসনে চালক ও অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে চালক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভাও করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৯ আগস্ট রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী মহানগরীর ২৩টি পেট্রোল পাম্পে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কর্মসূচি পালনের নির্দেশনা দিয়েছিলেন।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.