February 24, 2026, 1:50 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
সিলেটে সিএনজি ও পিকআপ ভ্যানে সংঘর্ষে ৩ জন নিহত

সিলেটে সিএনজি ও পিকআপ ভ্যানে সংঘর্ষে ৩ জন নিহত

নিহতরা হলেন: বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২)। তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)।

নিউজ ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের রাণাপিং মিনা সেন্টারের পাশে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের উত্তর চক্রবানী গ্রামের হাজী মস্তাকিম আলীর ছেলে সাবেক ইউপি সদস্য লুৎফুর রহমান (৭২)। তার স্ত্রী জেলি বেগম (৬০) ও জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের তোপখানা গ্রামের সুনা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৮)।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ৯টার দিকে চারখাই থেকে সিলেটগামী সিএনজি অটোরিকশাকে ও সিলেট থেকে বিয়ানীবাজারগামী পিকআপে ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন মারা যান।

তিনি বলেন, আরেকজন যাত্রীকে স্থানীয়রা আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.