March 4, 2026, 12:56 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘা-চারঘাটের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

বাঘা-চারঘাটের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ জুন অনুষ্ঠেয় চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বাঘা ও চারঘাট উপজেলার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন মোট ২২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রাজশাহীর চারঘাট ও বাঘা উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন চারজন, ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন নয়জন।

সবাইকে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এর মধ্যে রাজশাহীর বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী দুজন, ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজনের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন দুজন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছয়জন। তাদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ।

রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম কিবরিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক। এছাড়া ফকরুল ইসলাম পেয়েছেন আনারস প্রতীক।

চারঘাট উপজেলা পরিষদের পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন মাইক প্রতীক, কাজী ফিরোজ আহমেদ পেয়েছেন টিয়া পাখি, আশরাফ উদ্দৌলা পেয়েছেন তালা, ইলিয়াস সরকার পেয়েছেন টিউবওয়েল, ইলিয়াস হোসেন পেয়েছেন উড়োজাহাজ, নাজমুল হক পেয়েছেন চশমা প্রতীক।

এছাড়া রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী পেয়েছেন হাঁস প্রতীক, পারভিন আরা পেয়েছেন বৈদ্যুতিক পাখা, আশা খাতুন পেয়েছেন সেলাই মেশিন, জমেলা বেগম পেয়েছেন প্রজাপতি, তাজমিরা খাতুন পেয়েছেন কলস ও ময়না খাতুন পেয়েছেন ফুটবল প্রতীক।

আর রাজশাহীর বাঘা উপজেলা পরিষদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান পদপ্রার্থী রোকনুজ্জামান পেয়েছেন আনারস প্রতীক ও লায়েব উদ্দিন পেয়েছেন মোটরসাইকেল প্রতীক।

অন্যদিকে বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে মেহেদী হাসান পেয়েছেন টিউবওয়েল প্রতীক, আব্দুল মোকাদ্দেস পেয়েছেন টিয়া পাখি ও কামরুজ্জামান পেয়েছেন বই প্রতীক।

বাঘা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে ফাতেমা খাতুন পেয়েছেন কলস প্রতীক, ফারহানা দিল আফরোজ পেয়েছেন প্রজাপতি ও রিনা খাতুন পেয়েছেন ফুটবল প্রতীক।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) তরিকুল ইসলাম।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.