February 23, 2026, 10:18 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোনালী ব্যাংকের অনুদান প্রদান

বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোনালী ব্যাংকের অনুদান প্রদান

নিউজ ডেস্ক: সিলেট, সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সোনালী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও সিএসআর তহবিল থেকে মোট তিন কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুদান গ্রহণ করেন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ন্যায়পাল একেএম কামরুল ইসলাম এফসিএ এবং ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর (অতিরিক্ত দায়িত্ব) মুরশেদুল কবীর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকী, সোনালী ব্যাংক প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার প্রণতি দাস, পাবলিক রিলেশন্স ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার তানজিমুল ইসলাম।

উল্লেখ্য, গত মঙ্গলবার সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮০তম সভায় আর্থিক অনুদান প্রদানের এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.