March 4, 2026, 9:20 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজমিস্ত্রি পেশার আড়ালে করতেন অস্ত্র-ফেনসিডিলের কারবার

রাজমিস্ত্রি পেশার আড়ালে করতেন অস্ত্র-ফেনসিডিলের কারবার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে দুটি ওয়ান শুটার গান ও ১৪২ বোতল ফেনসিডিলসহ রাশিকুল ইসলাম (৩৫) নামে এক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)। এ সময় মোবাইল ফোন, সিম কার্ড ও দুটি ধারালো হাসুয়াও উদ্ধার করা হয়।

রাশিকুল উপজেলার বিদিরপুর এলাকার আব্দুর রশিদের ছেলে। রাজমিস্ত্রি পেশার আড়ালে তিনি অস্ত্র ও ফেনসিডিলের কারবার করতেন বলে প্রমাণ পেয়েছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

শনিবার (২৫ মে) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বিদিরপুর থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক রাশিকুল একজন চিহ্নিত মাদক ও অস্ত্র কারবারি। তিনি রাজমিস্ত্রি পেশার আড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আগ্নেয়াস্ত্র, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর কাছে কেনা-বেচা করে আসছিলেন।

এরই পরিপ্রেক্ষিতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধির নজরদারি শুরু করে। গোয়েন্দা দল এটাও শনাক্ত করতে সক্ষম হয় যে, পাচারের আগে রাশিকুল ভারত থেকে অস্ত্র ও মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য মজুদ করে এবং দ্রুত সময়ের মধ্যে অন্যান্য অস্ত্র ও মাদক কারবারির মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দেন। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল বিদিরপুর গ্রামে অভিযান চালায়। এ সময় ফেনসিডিল ও দুটি ওয়ান শুটার গানসহ তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.