March 4, 2026, 10:38 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
ঘরের দরজা ভেঙে মিলল রুয়েট শিক্ষার্থীর মরদেহ

ঘরের দরজা ভেঙে মিলল রুয়েট শিক্ষার্থীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিকভাবে ধারণা করছে রুয়েট কর্তৃপক্ষ।

ওই শিক্ষার্থীর নাম সৌভিক মল্লিক (২১)। তিনি রুয়েটের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

তিনি মাগুরা জেলার শালিকা থানার রামকান্তপুর গ্রামের সমির কুমার মল্লিকের ছেলে।
সৌভিক রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছিল।

রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. কামরুজ্জামান রিপন এ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘরের দরজা ভেতর থেকেই লাগানো ছিল। অন্য ছাত্ররা ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে সৌভিককে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’

তিনি আরও বলেন, সৌভিক আত্মহত্যা করেছে বলেই প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। আর কেন এমন ঘটনা সে ঘটিয়েছে সেটি নিয়ে তার রুমমেটের সঙ্গে কথা বলেছি। রুমমেট আমাকে জানিয়েছে যে, কিছুদিন ধরে সৌভিক ডিপ্রেশনের মধ্যে ছিলেন। কিন্তু কী নিয়ে ডিপ্রেশন তা এখনো জানতে পারিনি।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, সৌভিকের মরদেহ বর্তমানে রামেক হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এছাড়া তার অভিভাবকদেরকেও খবর দেওয়া হয়েছে। তারা মাগুরা থেকে রাজশাহী পৌঁছার পর এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.