March 4, 2026, 10:36 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
গোদাগাড়ীতে পানিতে ডুবে গেল দুই ভাই বোনের প্রাণ

গোদাগাড়ীতে পানিতে ডুবে গেল দুই ভাই বোনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলার সদর পৌরসভার সরমংলা খালের পানিতে ডুবে আসলাম হোসেন (৮) ও মীম খাতুন (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা পরস্পর চাচাতো ভাইবোন।

শনিবার (২৫ মে) দুপুরে ঘটনাটি ঘটে। নিহত আসলাম পৌরসভা এলাকার ইসরাফিল হোসেন বিপ্লবের ছেলে।

মীমের বাবার নাম আবু বক্কর সিদ্দিক।
জানা গেছে, দুপুরে আসলাম ও মীম সরমংলা খালে গোসল করতে গিয়েছিল।

তারপর তারা খালে মাছ ধরতে শুরু করে। কিন্তু লম্বা সময় পরও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খালে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে বিকেলে তারা আসলাম ও মীমের মরদেহ পানিতে ভাসতে দেখে। পরে লাশগুলো তুলে বাড়ি নিয়ে যায় পরিবার।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, তিনি কিছুক্ষণ আগেই এমন ঘটনার খবর পেয়েছেন। আর এরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.