February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
পুঠিয়ার পৌর মেয়র আল মামুন ধর্ষণ মামলায় গ্রেফতার

পুঠিয়ার পৌর মেয়র আল মামুন ধর্ষণ মামলায় গ্রেফতার

গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। অভিযুক্তের পরিবারের দাবি, সেই মামলা নিষ্পত্তি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর পুঠিয়ার পৌর মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে বরগুনা জেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম। পুলিশ জানায়,কলেজ ছাত্রীরধষর্ন মামলার পরেই মেয়র পালাতক ছিলো। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে বরগুনা জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাজশাহী কলেজের ঐ শিক্ষার্থী এজাহারে জানিয়েছেন,গত বছর স্বামীর সাথে বনিবনা না হলে তিনি তালাকের জন্য মেয়রের সাথে দেখা করেন। সেই সুত্র ধরে মেয়র মামুন তার দায়িত্ব নেয়ার প্রলোভনে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণ করেন। মামলা দায়েরর পর পুলিশ ভুক্তভোগির স্বাস্থ্য পরীক্ষা করাতে গত সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়।

উল্লেখ্য,গত বছরের শুরুতে দুর্গাপুরের বাসিন্দা এক হাসপাতালের সেবিকা মেয়র মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছিলেন। অভিযুক্তের পরিবারের দাবি, সেই মামলা নিষ্পত্তি হয়েছে। ভুক্তভোগীর পরিবার ও স্বজনরা সঠিক তদন্ত ও বিচার দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.