March 4, 2026, 4:39 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
তানোরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল বিস্কুট-পাউরুটি-কেক

তানোরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল বিস্কুট-পাউরুটি-কেক

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় অনুমোদনবিহীন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল বিস্কুট-পাউরুটি ও কেক।

মঙ্গলবার (৪ জুন) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে তানোর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ চিত্র ধরা পড়ে।

এ সময় দেখা যায়, বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং বিক্রি হচ্ছে। তাই এ অপরাধে তানোর উপজেলার গোল্লাপাড়া এলাকার মেসার্স স্বপ্ন বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় উৎপাদনে ব্যবহৃত নন-ফুডগ্রেড রং ও ফ্লেভার জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করায় মেসার্স সাগরিকা আইসক্রিম ফ্যাক্টরিকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।

সেই সঙ্গে কোনো প্রকার দুধ ছাড়াই শুধুমাত্র আটা, দূষিত পানি ও নন-ফুড গ্রেড রং দিয়ে তৈরি প্রায় ৮০০ পিস আইসক্রিম অভিযানকালে ধ্বংস করা হয়।

রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

এ সময় পুলিশ ও আনসার সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করেন।

আর জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই।

 

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.