March 4, 2026, 4:40 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
বাঘায় লাভলু ও চারঘাটে মাহমুদুল হাসান চেয়ারম্যান নির্বাচিত

বাঘায় লাভলু ও চারঘাটে মাহমুদুল হাসান চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থধাপে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সময় বুধবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে  চলে বিকেল চার পর্যন্ত। ভোট গ্রহণ শেষে গণণা করা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে বাঘা উপজেলায় মোটরসাইকেল প্রতিক লায়েব উদ্দিন লাভলু ও  চারঘাটে মোটরসাইকেল প্রতিক কাজী মাহমুদুল হাসান বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, বাঘা উপজেলায় দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে লায়েব উদ্দিন লাভলু মোটরসাইকেল প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪০৫ ভোট  ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রোকনুজ্জামান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩২হাজার ২৯৯ ভোট।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে বাঘা উপজেলার সহকারী রিটার্নিং অফিসার তরিকুল ইসলাম এ উপজেলার বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

এদিকে চারঘাট উপজেলায় তিনজন প্রার্থীর মধ্যে মোটরসাইকেল প্রতিক নিয়ে মাহমুদুল হাসান ৩২ হাজার ২৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফকরুল ইসলাম আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩২ হাজার ৪১ ভোট। এছাড়াও  গোলাম কিবরীয়া ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২২ হাজার ২১০ ভোট।

বুধবার রাত সাড়ে ১০ টার দিকে চারঘাট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইদা খানম এ উপজেলার বেসরকারী ফলাফল ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.