February 24, 2026, 12:08 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
রাজশাহীতে পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা ডুবি, নিখোঁজ ৩

রাজশাহীতে পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা ডুবি, নিখোঁজ ৩

স্থানীয়দের মতে, এই নৌকার তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। এতে নিখোঁজ আছেন মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী।

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর তালাইমারী বিজয় নগর শাহপুর এলাকায় পদ্মা নদীতে ডিঙ্গি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে তিনজন নিখোঁজ রয়েছেন।

রাজশাহীর পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন নিখোঁজের তথ্য পাওয়া গেছে। আজ রোববার সকালে রাজশাহী নগরীর তালাইমারী বিজয়নগর শাহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার ভোর সোয়া ৬টার দিকে প্রায় ২৫ জন কৃষক একটি নৌকায় চড়ে পদ্মা নদীর মাঝচরের জমিতে কাজ করতে যাচ্ছিলেন। ছোট নৌকায় অতিরিক্ত যাত্রী ও ঢেউয়ের কারণে মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।

স্থানীয়দের মতে, এই নৌকার তিনজন ছাড়া সবাই সাঁতরে উঠে আসেন। এতে নিখোঁজ আছেন মিজানের মোড় এলাকার সাদেক আলী, একই এলাকার মো. নজু এবং ডাঁসমারী সাতবাড়িয়া এলাকার মো. নবী।

তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন কর্মকর্তা লতীফুল বারী জানান, সাদেক, নজু, নবী ছাড়াও আরও এক নারী নিখোঁজ রয়েছেন।

ঘটনার কিছুক্ষণ পরই খবর পেয়ে পদ্মায় গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। এরই মধ্যে সকাল সাড়ে ৮টার দিকে আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটে একই এলাকায়। ওই নৌকা পদ্মার মাঝচর থেকে কাশফুলের খড় নিয়ে এপারে আসছিল। যাত্রী ছিলেন তিনজন।

এই নৌকা ডুবে যাওয়ার পর ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তিন যাত্রীকেই উদ্ধার করেন। তবে নৌকাটি পদ্মা নদীতে তলিয়ে যায়। প্রথম নৌকাটিও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা লতীফুল বারী জানান, দুটি নৌকা ও নিখোঁজদের উদ্ধারে তাঁদের তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.