March 4, 2026, 1:16 am

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

আইনকে তোয়াক্কা করেনা রাজু, এসিল্যান্ড তার পকেটে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। উপজেলা প্রশাসনকে চোঁখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরে চলে অভিযান। অভিযানে পুকুর খনন সাময়িক বন্ধ হলেও অদৃশ্য কারনে ঠিক পরের দিনই আবার চালু হয়ে যায় পুকুর খনন ও মাটি বিক্রির বাণিজ্য। আদালতের আদেশ কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজু নামের এক ব্যক্তির বিরুদ্ধে পুরাতন পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

জানা যায়, পুকুর খননকারী এই রাজু এসিল্যান্ড’কে ম্যানেজ করে পবা উপজেলার ভালাম এলাকায় প্রায় ৩ বিঘার একটি পুরাতন পুকুর সংস্কারের নামে ইট ভাটায় মাটি বিক্রি করছে।

আরোও জানা যায়, এসিল্যান্ড (পবা) অভিজিৎ সরকার মৌখিকভাবে রাজুকে অনুমোদন দেয় এভাবে যে, সামনে কোরবানী ঈদের কয়েকদিন ছুটিতে রাতের আঁধারে পুকুর খননের কাজগুলো যেনো তারাতারি শেষ করা হয়।

এলাকাবাসীরা জানান, পুকুর খনন করছে রাতের আধাঁরে। শুকনো মাটির ধোলাই নষ্ট হচ্ছে পরিবেশ আর মাটি পরিবহনের জন্য রাস্তাগুলো নষ্ট হচ্ছে। আর রাস্তায় মাটি পরে থাকা অবস্থায় একটু বৃষ্টি হলেই মাটি বহনের এই রাস্তা যেনো মৃত্যু ফাঁদ।

মাটি বহনের ফলে রাস্তার বেহাল দশা

এই রাজুর পুকুর খননের কারনে আমরা এই রাস্তায় চলাচল করতে পারিনা। এ বিষয়ে চেয়ারম্যানকে অভিযোগ দিয়েছি ইউএনও সাহেব এসে বন্ধ করেছে তারপরও পুকুর খনন বন্ধ হচ্ছেনা। আমরা এই পুকুর খনন বন্ধ চাই। প্রয়োজনে মানববন্ধন করতে চাই।

পুকুর খননকারী রাজু সাংবাদিকদের চ্যালেন্জ করে জানান,এই কাজ যতবার বন্ধ হবে ততবার আমি কাজ চালু করবো। আপনাদের যা ইচ্ছা করেন।

পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, আমিতো ঈদের ছুটিতে আছি তাই এসিল্যান্ড’কে বিষয়টি জানাচ্ছি তিনি ব্যবস্থা নিবেন।

এ বিষয়ে জানতে চাইলে এসিল্যান্ড (পবা) অভিজিৎ সরকার বলেন,আপনারা দুই একটা নিউজ করেনতো আর আমার যা করার তাই করতাছি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.