March 3, 2026, 11:41 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
রাজশাহীতে ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে রামেক হাসপাতালে যুবক

রাজশাহীতে ছোবল দেওয়া রাসেলস ভাইপার নিয়ে রামেক হাসপাতালে যুবক

 

নিজেস্ব প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ছোবল দেওয়া রাসেলস ভাইপার সাপ নিয়ে হাসপাতালে ছুটে এসেছেন শাকিল হোসেন (২০) নামের এক শ্রমিক। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠাতে গিয়ে এ ঘটনা ঘটেছে।

শাকিল হোসেন পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের দাদপুর চরের আকবর হোসেনের ছেলে।

আরোও পডুন: চারঘাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে বাবা-ছেলে আটক,টাকার বিনিময়ে ছাড়া পেলো ছেলে

জানা গেছে, শাকিল হোসেন সোমবার সকাল ৭টার দিকে পদ্মার মধ্যে মানিকের চরে বাদাম উঠানোর কাজে যান। এ সময় জমিতে রোপণ করা বাদাম উঠাতে শুরু করেন। এ সময় রাসেলস ভাইপার তার হাতে ছোবল দেয়। এতে তিনি ভীতু না হয়ে ওই রাসেলস ভাইপার (সাপ) ধরে বস্তায় বন্দি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকাল সাড়ে ৪টার দিকে খবর নিয়ে জানা গেছে শাকিলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি নিশ্চিত করেন তার পিতা আকবর হোসেন।

আরোও পডুন: ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পাশ

এ বিষয়ে চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন, ছোবল দেওয়া রাসেলস ভাইপার ধরে নিয়ে এক বাদাম উঠানো শ্রমিক হাসপাতালে গেছেন। বর্তমানে তিনি ভালো আছেন বলে শুনেছি।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.