February 24, 2026, 12:12 am

News Headline :
লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার
খুলনায় রান্না করা পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

খুলনায় রান্না করা পটকা মাছ খেয়ে মা-ছেলের মৃত্যু

পরি বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরি বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি।

নিউজ ডেস্ক
খুলনায় রান্না করা পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে পরি বেগম (৬০) ও তার ছেলে জাহাঙ্গীর (৩৬) মারা গেছে। সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিকে তারা মারা যান।

এ ছাড়া জাহাঙ্গীরের খালাত ভাই সাইদুলকে (৩৫) অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জেলার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

নিহতদের প্রতিবেশি আবুল কালাম আজাদ ও আনোয়ারুল ইসলাম গাজী জানান, পরি বেগমের পরিবারটি দরিদ্র। তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। পরি বেগম দুপুরে রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। পরে ছেলে জাহাঙ্গীর ও বোনের ছেলে (ভাগ্নে) সাইদুলকে নিয়ে রান্না করা মাছ খান। পরে অসুস্থ হয়ে পড়লে সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরি বেগম মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি।

জাহাঙ্গীরের ভাবি রোজিনা বেগম বলেন, সাইদুলকে হাসপাতালে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি খালা পরি বেগমের কাছে থেকে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.