March 3, 2026, 11:44 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
খাম লেনদেনের ভিডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

খাম লেনদেনের ভিডিও ভাইরালের পর ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধি: অফিসে এক ব্যক্তির সঙ্গে খাম লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে।

আজ শনিবার (৬ জুলাই) তাকে থানা থেকে প্রত্যাহার করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ওসি মাহবুব আলমকে থানা থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করেছেন। এখন খাম লেনদেনের বিষয়টি তদন্ত হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

এর আগে, শনিবার একটি ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সামনে বসে থাকা ব্যক্তি ওসিকে বলেন, ‘ভাই, একটা ছোট খাম দেন।’ ওসি তখন মুচকি হাসি দিয়ে খাম এগিয়ে দেয়। এ সময় ওই ব্যক্তি বলেন, ‘মাহবুব ভাই, আপনি আমাকে চিনেন, জানেন, বোঝেন। আমি বিপদে পড়সি বলেই আপনার কাছে আসছি ভাই।’ এরপর ওসি মাহবুব আলম খাম ভর্তি কিছু একটা নিয়ে নিজ ড্রয়ারে রাখেন।

ওই ব্যক্তি খামের ভেতর কী ঢুকিয়ে তা আবার ওসিকে দিয়েছেন সেটি ভিডিওতে দেখা যায়নি।তবে অভিযোগ উঠেছে, খামে ভরে এভাবে ঘুষ নিয়েছেন ওসি মাহবুব আলম।

তবে পুলিশ পরিদর্শক মাহবুব আলম দাবি করেছেন, টাকা নয়; এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকারীদের তালিকা নিয়েছেন খামে। অপর এক গণমাধ্যমে তিনি খাম নেওয়ার কথা অস্বীকার করেন। আরেক গণমাধ্যমে বলেন, খামে কিছু মামলার কাগজ ছিলো।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। কার সঙ্গে এ রকম কথা হয়েছে, সেটা মনে করতে পারছি না।তবে একজনের কাছ থেকে খামে ভরে ছিনতাইকারীদের তালিকা নিয়েছিলাম। ওই খাম ওইভাবেই আছে। সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে। এছাড়াও তিনি বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.