March 3, 2026, 11:44 pm

News Headline :
রাজশাহী সোনাদীঘি মসজিদে ​ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করলেন রিটন গোদাগাড়ী সমবায় অফিসে টাকা দিলেই মেলে ভুয়া সমিতির নিবন্ধন রাজশাহীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজশাহীর পবায় ধান খেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার কোরআনের পাখিদের সাথে ইফতার করলেন মাহফুজুর রহমান রিটন মিনু-বুলবুল যুবদল থেকে মেয়র হয়েছেন, দায়িত্ব পেলে আমিও রাজশাহীর উন্নয়ন করব: রিটন নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার
আরএমপি’র থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ

আরএমপি’র থানাগুলোতে ফিরতে শুরু করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ও মেট্রোপলিটন থানাগুলোতে পুলিশ ফিরতে শুরু করেছে। শনিবার (১০ আগস্ট) সকাল থেকে বিভিন্ন থানায় গিয়েছেন অফিসার ইনচার্জরা (ওসি)। একই সাথে সাব-ইন্সপেক্টও ও কনস্টেবলরাও থানায় বেশিরভাগ থানায় উপস্থিত হয়েছিলেন। লোকজন নিয়ে তারা ধ্বংসস্তূপ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। ফাঁড়িগুলোও পরিষ্কার করার কাজ শুরু হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দফতরে সকাল ৯টার দিকে আসেন কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। গত সোমবার আরএমপি সদর দফতরও জ্বালিয়ে-পুড়িয়ে লুটপাট করা হয়। পুলিশ কমিশনারের কক্ষে একটি টেবিল ছাড়া কিছুই ছিল না। পুলিশ কমিশনার আরএমপি সদর দফতরে গিয়ে কিছু সময় অতিবাহিত করেন এবং ক্ষতিগ্রস্থ সবকিছু ঘুরে দেখেন।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার জামিরুল ইসলাম বলেন, আরএমপি সদর দফতরে এখন বসার পরিবেশ নেই। আমরা পুলিশ লাইনসে বসে কাজ করছি। থানাগুলোতে ওসিরা চলে গেছেন। বসার মতো পরিবেশ করা মাত্রই অন্য পুলিশ সদস্যরা কাজ শুরু করবেন। তবে আরও কয়েকদিন সময় লাগতে পারে।

একই অবস্থা জেলার বিভিন্ন থানাগুলোতে। সেখানেও ওসি ও এসআইরা গেলেও থানার কার্যক্রম এখনও শুরু হয়নি। তবে তাড়াতাড়ি শুরু হবে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.