February 26, 2026, 2:50 pm

News Headline :
নগরীর মতিহার থানা বিএনপি’র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাসিকে প্রশাসক হিসেবে তরুণ নেতৃত্ব চান নগরবাসী আ:লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ দিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি রাজশাহীতে সাব্বিরের হত্যাকারী “জাসন” গ্রেপ্তার রাজশাহীতে ছুরিকাঘাতে এক যুবক’কে হত্যা লালমনিরহাটে নিজ কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে লম্পট বাবা গ্রেপ্তার নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ
শাহজাদপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

শাহজাদপুরে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

শাহজাদপুরে প্রতিনিধি: শাহজাদপুরে বাড়ির পেছনে ডোবায় পড়ে রাহাত নামের ১৮ মাস বয়সী একটি শিশুর করুন মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু রাহাত শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়া গ্রামের গার্মেন্টস কর্মী শাহিনের ছেলে।

বৃহস্পতিবার (৫ই সেপ্টেম্বর) মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শাহজাদপুর পৌর শহরের শক্তিপুর পশ্চিম নতুন পাড়ায়। শিশু রাহাত জন্মের পর থেকেই ওই গ্রামের ভ্যান চালক নানা রতনের বাড়িতে থাকতো। তারা বাবা মা গাজিপুরে গার্মেন্টেসে চাকরি করেন।

ঘটনার বিবরণে প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১০টায় শিশু রাহাত তার মামা ৫ বছর বয়সী হৃদয়ের সাথে খেলা করছিল। এসময় শিশুটির নানি বাড়ির বাইরে কাজে ব্যাস্ত হয়ে পড়ে।

শিশুটির মামা তাকে রেখে কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে গিয়ে আবার ফিরে এসে রাহাতকে কোথাও দেখতে পায়না। পরে বাড়ির আশে পাশে সবাই খোঁজাখুজির এক পর্যায়ে তার নানি বাড়ির পেছনে থাকা খালে নেমে শিশু রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

পরে তাকে স্থানীয় পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। শিশু রাহাতের লাশ তার নানার বাড়িতে নিয়ে গেলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃস্টি হয়। পরে শিশুটির লাশ পার্শ্ববর্তী বাড়াবিল উত্তরপাড়ায় নেওয়া হলে প্রতিবেশী ও স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.