February 23, 2026, 5:12 am

News Headline :
নওগাঁয় জমিজমা বিরোধে প্রতিবন্ধী ব্যক্তির ওপর হামলা লালমনিরহাট জেলার উন্নয়নে দুর্যোগ ও ত্রান মন্ত্রীর ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটিতে ফ্যাসিস্টদের পুনর্বাসন, প্রতিবাদে মানববন্ধন লালমনিরহাট শহীদ মিনারে জেলা প্রশাসনের অব্যবস্থাপনা,ত্রান ও দুর্যোগ মন্ত্রীর ক্ষোভ প্রকাশ রাজশাহীতে ইফতারের পণ্যে নেই স্বস্তি, মৌসুমের আগেই তরমুজ আমার নাম ভাঙ্গালে আমাকে সরাসরি বলবেন- ত্রান ও দুর্যোগ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ​রাজশাহীতে গাড়ির মনিটরের ভেতরে মিলল দেড় কেজি হেরোইন, গ্রেপ্তার ১ গোদাগাড়ী সার্কেল এএসপি দম্পত্তির সম্পদের পাহাড়, দুদকে মামলা লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার ​রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসব
পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

পুলিশের ১৫ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

নিউজ ডেস্ক: অতিরিক্ত পুলিশ সুপার ৮ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মঙ্গলবার এ বদলি করা হয়।

বদলির প্রজ্ঞাপনের বলা হয়, উল্লিখিত কর্মকর্তারা বদলি করা কর্মস্থলে যোগদানের নিমিত্ত আগামী ৫ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করবেন। অন্যথায় ৬ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন। যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষে বদলির আদেশ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে মোতাবেক জারিকৃত ক্রমিক নং-৫ এ বর্ণিত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদের আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলির আদেশ বাতিল করা হলো।

আই:না

Please Share This Post in Your Social Media

ads

ads



© All rights reserved © 2024
Developed by- .:: SHUMANBD ::.